অনুবাদ


এটা আমি অনুবাদে হাত দিয়েছি বিশেষ করে আমার মেয়ে যারিনের জন্য যে এই অনুবাদটা পড়তে খুব পছন্দ করে। প্রতিদিন সে এটা একবার পড়তে চায়। তার আনন্দের কারণে আমি এই দুরহ কাজে হাত দিলাম। কতটুকু সফল হব জানিনা। তার মত করে আরও অন্য কেউ যদি এটা পছন্দ করে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। এখানে ক্রোনিকলস অব নার্নিয়া সিরিজের নিচের বইটার অনুবাদ হুবহু করার চেষ্টা করা হয়েছে।
অনুবাদ বিষয়ক নতুন একটি ব্লগ করা হল বাংলা অনুবাদ নামে। এখন থেকে ওখানেই অনুবাদ থাকবে।

The Lion, The witch
And the wardrobe
-C.S. Lewis

লুসি বারফিল্ডের প্রতি

আমার প্রিয় লুসি,
এই গল্পটা আমি তোমার জন্য লিখেছিলাম। কিন্তু আমি যখন এই গল্পটা শুরু করি তখন বুঝতে পারিনি বালিকারা গল্পের চেয়ে দ্রুত বড় হয়। ফলে তুমি ইতোমধ্যেই পরীর গল্প শোনার চেয়ে বড় হয়ে গিয়েছ।ব্ইটি যখন প্রিন্ট হবে তখন তুমি আরও বড় হয়ে যাবে। কোন একদিন তুমি আবার সেই বয়সে পৌছবে যখন তোমার আবার পরীর গল্প পড়তে ভালো লাগবে। তখন তুমি আবার তাকের উপরের ধুলো পরিষ্কার করে বইটি নামিয়ে পড়বে। তখন আমাকে বলিও বইটা কেমন লেগেছে। সম্ভবত ততদিনে আমি এত বধির হব শুনতে পাবো না, এত বৃদ্ধ হব তোমার কথা বুঝতে পারবো না। তারপরও আমি তোমার প্রিয়
দাদুমনি রয়ে যাবো।

অধ্যায়-০১
লুসি একটি ওয়্যারড্রবের ভেতরে দেখে



একদা পিটার, সুসান, এডমন্ড এবং লুসি নামে চার ছেলেমেয়ে ছিল। এই গল্পটা তাদের মধ্যে কিছু একটা ঘটার গল্প। তখন তাদের লন্ডন থেকে পাঠিয়ে দেয়া হচ্ছিল। কারন যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে বোমা ফেলছিল। তাদের এক বৃদ্ধ প্রফেসরের বাসায় পাঠানো হচ্ছিল যে কিনা বাস করত দেশটির প্রাণকেন্দ্রে। নিকটবর্তী রেল স্টেশনটি দশ মাইলের মধ্যে আর সবচেয়ে কাছের পোষ্ট অফিসটি ছিল দুই মাইল দূরে। তার স্ত্রী ছিল না। বড় একটি ঘরে তিনি তিন চাকর এবং এক গৃহপরিচারিকা সহ বাস করতেন। চাকরগুলোর নাম যথাক্রমে আইবি, মার্গারেট ও বেটি (যদিও তাদের নাম গল্পে খুব কম আসবে)। তিনি নিজেই ছিলেন এক বৃদ্ধ আর তার সাদা কোকড়ানো চুলগুলো বড় হয়ে তার মুখ পর্যন্ত ঢেকে দিয়েছিল। তারা সবাই তাকে মুহুর্তেই পছন্দ করে ফেলল। কিন্তু প্রথম সন্ধ্যায় যখন তিনি তাদের সাথে দেখা করতে এসে তাকে এতই বিশ্রী দেখাচ্ছিল যে লুসি ( যে ছিল সবার ছোট) একটু ভয়ই পেয়ে গেল। এডমন্ডের (লুসির বড় জন) খুব হাসি পাচ্ছিল এবং সে তার হাসি কোন রকমে চেপে রাখল।
প্রফেসরকে বিদায় জানিয়ে তার উপরের তলায় তাদের প্রথম রাত কাটাতে গেল। ছেলেরা মেয়েদের রুমে এসেই কথা শুরু করল।
'আমরা মনে হয় একটা ঝামেলায় পড়লাম। এতে কোন সন্দেহ নাই' পিটার বলল।
'ব্যাপারটা খুব চমতকার মনে হচ্ছে। এই বুড়ো লোকটা আমাদের যা খুশী তাই করতে দেবে।'
আমার মনে হয় সে এক বুড়ো হরিণ। সুসান বলল।
ওহ! থামতো। এডমন্ড বলল। নিজে সে ক্লান্ত না হওয়ার ভান করছে। আর এই অবস্থাটা তাকে বদমেজাজি করে রাখে। এভাবে কথা বলো না।
কিভাবে? সুসান বলল। হ্যা এখন সবাই ঘুমানোর সময় হয়েছে।
মায়ের মত কথা বলার চেষ্টা করছ? এডমন্ড বলল।
তুমি কে আমায় বিছনায় যেতে বলছ? তোমার বিছানায় তুমি যাও।
আমরা সবারই কি বিছানায় যাওয়া উচিত নয়? লুসি বলল।
কথা বলতে শুনলে বুড়োটা নিশ্চয়ই আমাদের বকা দিবে।
'নিশ্চয়ই না'। পিটার বলল।
আমি তোমাদের বলেছি এটা হল এমন একটি বাড়ি তোমরা যাই করনা কেন কেউ কখনও কিছু বলবে না। কারন ডাইনিং রুমটা এখান থেকে কমপক্ষে দশ মিনিট হাটা পথ দূরে। এর মধ্যে বেশ কয়েকটা সিড়ি পথ এবং করিডোর রয়েছে।
'গোলমাল কিসের?' লুসি হঠাত বলল।
এত বড় বাড়ি সে আর কখনও দেখেনি। অনেক লম্বা লম্বা করিডোরগুলো শুন্য রুমেগুলোতে গিয়ে মিশেছে। গা ছমছম করছে তার।


'পাখির আওয়াজ, বোকা'। এডমন্ত বলল।
পেচা। বলল পিটার। পাখিদের জন্য চমতকার একটা স্থান এটা। আমি ঘুমাতে গেলাম। কাল দেখা যাবে। এধরনের জায়গায় তুমি যে কোন কিছু পেতে পার। আমরা আসার সময় পর্বতগুলো মনে আছে? গাছের সারি? ঈগলও থাকতে পারে।স্ট্যাগও থাকতে পারে। বাজপাখিও থাকতে পারে সেখানে।
শিয়াল! বলল এডমন্ত।
খরগোশ! বলল সুসান।
কিন্ডু পরদিন সকালে তারা যখন ঘর থেকে বেরুল মুষুলধারে বৃষ্টি হচ্ছিল। এত ভারি বৃষ্টি তারা কোন পাহাড় বা ঘন গাছের বাগান কিছুই দেখল না। এমনকি বাগানের মধ্যের নদীও।
'প্রচুর বৃষ্টি হবে।' বলল এডমন্ড।
প্রফেসরের সাথে তারা এই মাত্র নাস্তা শেষ করল। উপরের তলার ছোট একটা রুমে তিনি তাদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট রুমটির একপাশে দুটি জানালা এবং অপর পাশে একটি জানালা।
তোমার প্যাচাল থামাও, এড। সুসান বলল।
আমি নিশ্চিত ঘন্টাখানেকের মধ্যে আকাশ পরিষ্কার হবে। আর ইতোমধ্যে আমরাও অবস্থ হয়ে উঠব ।এখানে প্রচুর বই আছে।
আমার জন্য নয়। বলল পিটার। আমি ঘরটাতে একটু অভিযান চালাবো।
প্রত্যেকের কাছে বিষয়টা ভালো লাগল।
আর এভাবে অভিযানটা শুরু হল। এটা এমন একটা ঘর যার কোন শেষ নেই। আর অনেকগুলো অপ্রত্যশিত স্থান।
প্রথম কয়েকটি দরজা খুলে তারা শুধু বেডরুম পেল।